শীতে ওয়ালটনের নতুন গিজার কেটলি ও রুম হিটার

শীতে ওয়ালটনের নতুন গিজার কেটলি ও রুম হিটার

সংগৃহীত

শীত উপলক্ষে সর্বাধুনিক প্রযুক্তি ও ফিচারসমৃদ্ধ নতুন প্রিমিয়াম মডেলের গিজার, ইলেকট্রিক কেটলি ও রুম হিটার বাজারে ছেড়েছে ওয়ালটন।

রাজধানীর ওয়ালটন করপোরেট অফিসে আয়োজিত অনুষ্ঠানে এসব পণ্য উন্মোচন করেন অভিনেত্রী কেয়া পায়েল।

অনুষ্ঠানে ওয়ালটন প্লাজার এমডি মোহাম্মদ রায়হান, ওয়ালটন হাই-টেকের ডিএমডি মফিজুর রহমান, চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদ, হেড অব সেলস মো. ফিরোজ আলম ও হোম অ্যান্ড কিচেন অ্যাপ্লায়েন্সের সিবিও মো. আব্দুল্লাহ-আল-জুনায়েদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন অভিনেতা ইরফান সাজ্জাদ।

নতুন পণ্যের মধ্যে রয়েছে ভয়েস ও অ্যাপ নিয়ন্ত্রিত ৪৫ লিটারের অ্যাকুয়াওয়ার্ম স্মার্ট গিজার, ৪০ লিটারের ক্রিস্টাল ফ্লেক্স ও ৩০ লিটারের সুপ্রিম মডেল।

এ ছাড়া ফুড গ্রেডেড ইলেকট্রিক কেটলি এবং এয়ারকুলার সুবিধাসম্পন্ন কম্বো রুম হিটার এনেছে প্রতিষ্ঠানটি। বিএসটিআই সনদপ্রাপ্ত এসব গিজারে থাকছে সাত বছরের ওয়ারেন্টি।