বরগুনায় জাল ও মাছ জব্দ, ৩ জেলেকে জরিমানা

বরগুনায় জাল ও মাছ জব্দ, ৩ জেলেকে জরিমানা

সংগৃহীত

মা ইলিশ রক্ষা ও নিরাপদ প্রজননের লক্ষ্যে গত ১৩ অক্টোবর রাত ১২টা থেকে আগামী ৩ নভেম্বর পর্যন্ত ২২ দিন সব ধরনের মাছ শিকার, আহরণ, পরিবহন ও বিপণন সম্পূর্ণ নিষিদ্ধ করেছে সরকার। এ লক্ষ্যে বরগুনার বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট অভিযানে ৫ হাজার মিটার জাল উদ্ধার ও ৭ কেজি ইলিশ জব্দ করেছে মৎস্য বিভাগ ও জেলা প্রশাসন। এ ঘটনায় তিন জেলেকে আটক করে ৯ হাজার টাকা জরিমানা করা হয়।

শনিবার (২৬ অক্টোবর) বিকেল সাড়ে তিনটায় বিষখালী ও পায়রা নদীর বিভিন্ন এলাকায় অভিযান শুরু হয়ে প্রায় ৪ ঘণ্টাব্যাপী এ অভিযান পরিচালনা করেন। এরপর জব্দ করা জাল পুড়িয়ে ফেলা হয়। একইসঙ্গে জব্দকৃত মাছ জেলা কারাগারে প্রদান করা হয়েছে।

অভিযান পরিচালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (এডিএম) অনিমেষ বিশ্বাস ও জেলা মৎস্য কর্মকর্তা মো. মহসীনসহ সঙ্গীয়ফোর্স।

জেলা মৎস্য কর্মকর্তা মো. মহসীন বলেন, আমরা বরগুনা জেলার পায়রা ও বিষখালী নদীর বিভিন্ন স্থানে মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় তিন জেলেকে আটক করে জাল ও মাছ জব্দ করে নয় হাজার টাকা জরিমানা করেছে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অনিমেষ বিশ্বাস। পরবর্তীতে জব্দ করা জাল পুড়িয়ে বিনষ্ট করে জব্দকৃত মাছ জেলা কারাগারে প্রদান করা হয়েছে।

চীনের উভচর বিমানের উড্ডয়ন পরীক্ষা

নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘এজি৬০০’ উভচর বিমানের ন্যূনতম উড্ডয়ন গতি পরীক্ষা সফলভাবে সম্পন্ন করেছে চীন। শুক্রবার উত্তর-পশ্চিম চীনের শায়ানসি প্রদেশের ফুছেংয়ে এ পরীক্ষা হয়। চীনভিত্তিক সংবাদমাধ্যম সিএমজি এ খবর জানিয়েছে।

এই পরীক্ষায় বিমানের পেছনের অংশ ভূমিতে স্পর্শ করানো হয়, তারপর যত কম গতিতে উড্ডয়ন করা সম্ভব তা নির্ধারণ করা হয়। পরীক্ষায় একটি বিমান কত কম গতিতে টেকঅফ করতে পারে সেটাও নির্ধারণ করে। বিশেষ করে কার্গো বিমানের ক্ষেত্রে, কম গতিতে উড়তে পারার সক্ষমতা জরুরি বিষয়।

এছাড়া পরবর্তী উড্ডয়নগুলো নিরাপদ এবং অনুমোদিত হবে কিনা তা এই পরীক্ষার ফলাফলের ওপর নির্ভর করছে।