রামপুরায় রিকশা চালক খুন : গ্রেফতার ২
প্রতীকী ছবি
রাজধানীর রামপুরা মারধরের শিকার রিকশা চালক মোঃ নাজমুল (২৪) মারা গেছেন। রবিবার (২৭ অক্টোবর) সকালে ঢামেক হাসপাতালের জরুরী বিভাগে তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে রামপুরা থানার পরিদর্শক (ওসি) আতাউর রহমান আকন্দ জানিয়েছেন, এ ঘটনায় প্রধান আসামি হানিফ সরকার সহ দুই জন কে গ্রেফতার করা হয়েছে।
তিনি বলেন, প্রতিবেশীদের সাথে ছোটখাটো বিষয় নিয়ে ঝগড়াঝাটির বিরোধে গত ২৪ অক্টোবর তাকে মারধর করা হয়। স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন থেকে আজ সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
তিনি বলেন, এ ঘটনায় আহত থাকা অবস্থায় মামলা নেয়া হয়েছে। শনিবার রাতে এজাহার নামায় প্রধান আসামী হানিফ সরকার ও তাসলিমা বেগম নামে দু'জন গ্রেফতার করা হয়েছে।
নিহতের মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে।