ফটিকছড়ি উপজেলা যুবদলের কমিটি বিলুপ্ত

ফটিকছড়ি উপজেলা যুবদলের কমিটি বিলুপ্ত

ফাইল ছবি

 

 

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা যুবদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি। সাংগঠনিক কর্মকাণ্ডে শৈথিল্যের অভিযোগে শুক্রবার (২১ নভেম্বর) রাত ৯টার দিকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

 

কেন্দ্রীয় যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এমপির নির্দেশনায় এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। 

কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

এদিকে, একই দিন বিকেলে ফটিকছড়ির নানুপুর ইউনিয়নের কিপাইত নগর এলাকায় আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে যুবদল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিলে স্থানীয় যুবলীগ নেতা করিমের নেতৃত্বে হামলার অভিযোগ ওঠে। এ সময় তিনটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়। ছয় নেতাকর্মী আহত হন। পরে যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা যুবলীগ নেতা করিমের বাড়িতে হামলা ও ভাঙচুর চালান বলে অভিযোগ উঠেছে।