আসিফ নজরুলের সঙ্গে অশোভনীয় আচরণের প্রতিবাদ ইবি উপাচার্যের
ফাইল ছবি
সুইজারল্যান্ডের জেনেভায় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ড. আসিফ নজরুলের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। মঙ্গলবার (১২ নভেম্বর) এক বার্তায় উপাচার্য এ প্রতিবাদ জানান। পাশাপাশি উপাচার্য সুইজারল্যান্ডে আসিফ নজরুলকে নিরাপত্তা প্রদানে সেখানকার বাংলাদেশি দূতাবাসের কর্মকর্তাগণ যে ব্যর্থতার পরিচয় দিয়েছেন তারও নিন্দা জানান এবং নিরাপত্তা প্রদানে ব্যর্থতার জন্য দায়ীদের জবাবদিহিতার আওতায় আনার দাবি জানিয়েছেন।
উপাচার্য বলেন, কোনো দেশপ্রেমিক গণতান্ত্রিক মূল্যবোধ সম্পন্ন মানুষ বিদেশের মাটিতে নিজ দেশের সরকারের একজন উপদেষ্টার সাথে এভাবে উদ্ধত ও অশোভন আচরণ করতে পারে না। এরকম শিষ্টাচার বহির্ভুত আচরণ দেশ ও জনগণের আত্মমর্যাদার ওপর আঘাতের শামিল।