বাংলাদেশ চালকল মালিক সমিতির সভাপতি গ্রেফতার

বাংলাদেশ চালকল মালিক সমিতির সভাপতি গ্রেফতার

রশিদ অ্যাগ্রো ফুডের মালিক ও বাংলাদেশ অটো মেজর অ্যান্ড হাসকিং মিল মালিক সমিতির সভাপতি আবদুর রশিদ

কুষ্টিয়া প্রতিনিধি:রশিদ অ্যাগ্রো ফুডের মালিক ও বাংলাদেশ অটো মেজর অ্যান্ড হাসকিং মিল মালিক সমিতির সভাপতি আবদুর রশিদকে গ্রেফতার করেছে কুষ্টিয়া মডেল থানা পুলিশ।

রাজশাহী জেলা চীফ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত-৩  এ এনাম ফিড মিলের মালিক মো: আতিকুর রহমান বাদী হয়ে ১ কোটি ৩৩ লক্ষ ৬৪ হাজার ৮৬৮ পাওনা টাকা প্রাপ্তির জন্য মামলা দায়ের করে। যার মামলা নং : ৬৪৩সি / ২০২৩।

মামলার বিবরণে বাদী উল্লেখ করেন, মৎস্য খাদ্যের কাঁচামাল  ডি ওয়েল রাইস ব্রান ( ডিওআরপি) কেনার জন্য রসিদ অটোমেটিক রাইস মিল লি. এর বাংলাদেশ ইসলামী ব্যাংকের একাউন্টে অগ্রিম ১ কোটি ৩৩ লক্ষ ৬৪ হাজার ৮৬৮ প্রদান করলেও মৎস্যখাদ্যের কাঁচামাল বা অগ্রিম অর্থ কোন কিছুই না দেয়ায় ২৫শে মার্চ ২০২৪ মামলা কওে বাদী। পরে ওয়ারেন্ট জারি হলে বিবাদী আব্দুর রশিদ আদালতে হাজির না হওয়া এবং জামিন না নেয়ায় কুষ্টিয়া শহর থেকে তাকে গ্রেফতার করে কুষ্টিয়া মডেল থানা পুলিশ। গ্রেফতারের সত্যতা স্বীকার করে কুষ্টিয়া মডেল থানা পুলিশ।