কালিয়াকৈরে বাড়িতে চুরির অভিযোগ
ছবি : প্রতীকি
গাজীপুরের কালিয়াকৈরে বক্তারপুর এলাকায় জাহিদুল ইসলামের বাড়িতে সোমবার রাতে স্বর্ণালংকার ও নগদ টাকা চুরি করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীর সূত্রে জানা গেছে, উপজেলার বক্তারপুর এলাকায় সোমবার রাতে কোন এক সময় জাহিদুল ইসলামের পরিবারের সকল সদস্যের নেশাজাতীয় দ্রব্য খাবারের মিশিয়ে বাড়ির সকল সদস্যদের অচেতন করে।
চুরেরা ঘরের দরজা কৌশলে খুলে পাঁচ ভরি স্বর্ণ ও সাত ভরি রুপা, ৫২ হাজার টাকা ও দুটি মোবাইল সেট চুরি করে নিয়ে গেছে। জাহিদুল ইসলাম ও তার পরিবার মঙ্গলবার সকালে ঘুম থেকে উঠে দেখে তাদের বাড়িতে লকার ওয়ারড্রবসহ বিভিন্ন জায়গায় এলোমেলো পরে দেখতে পায়। পরে তাদের ঘরে থাকা স্বর্ণ ও নগদ টাকা ও ২টি মোবাইল সেট চুরি করে নিয়ে যায়। খবর পেয়ে মঙ্গলবার সকালে কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেন। এ ঘটনায় বাড়ির মালিক জাহিদুল ইসলাম বাদী হয়ে অভিযোগ দায়ের করেন।
ওই বাড়ির মালিক জাহিদুল ইসলাম জানান, রাতে খাবারের কিছুক্ষণ পর শরীরটা ঝিমাতে থাকে এবং বাড়ির সকল সদস্যরা অচেতন হয়ে ঘুমিয়ে পড়ে। সকালে উঠিয়ে দেখি আমার ঘরে চুরি করে নিয়ে গেছে।
কালিয়াকৈর থানার (এসআই) আবুল কালাম আজাদ জানান, চুরির ঘটনা একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।