হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১

হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১

ফাইল ছবি

হবিগঞ্জের মাধবপুরে অজ্ঞাত গাড়ির ধাক্কায় সজল সরকার (৩০) নামে এক সিএনজি অটোরিকশা আরোহী মাছ ব্যাবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই জন। মঙ্গলবার সকালে ঢাকা সিলেট মহাসড়কে সৈয়দ সঈদ উদ্দিন ডিগ্রি কলেজের সামনে এ ঘটনা ঘটে। নিহত সজল মাধবপুর উপজেলার জগদীশপুর ইউনিয়নের খাটুরা গ্রামের রসরাজ সরকারের ছেলে। 

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার (ওসি) এটিএম মাহমুদুল হক জানান, দূর্ঘটনা কবলিত সিএনজি চালিত অটোরিকশাটি নোয়াপাড়া থকে যাত্রী নিয়ে মাধবপুরে যাওয়ার পথে সৈয়দ সঈদ উদ্দিন ডিগ্রি কলেজের সামনে একটি অজ্ঞাত পরিচয় গাড়ী এটিকে ধাক্কা দেয়। সিএনজি অটোরিকশাটি ছিটকে রাস্তার পাশে খাদে পড়ে গেলে সজল সরকার নামের ওই যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। 
নিহতের লাশ হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রীয়াধীন রয়েছে বলে জানান তিনি। এ ঘটনায় সাইদুল (২৪) ও চান্দু মিয়া (১৭) নামে অপর ২ জন আহত হয়েছেন। আহতদের হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।