সড়ক দুর্ঘটনায় নিহত ১
ফাইল ছবি
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সড়ক দুর্ঘটনায় সোলায়মান আলী নামে এক সাবেক শিক্ষক নিহত হয়েছেন। শনিবার বিকেলে উপজেলার সামনে দধি ভান্ডার দোকানের পাশে এ দুর্ঘটনায় তিনি আহত হলে রবিবার বিকেলে তিনি রংপুর মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
স্থানীয়রা জানান, শনিবার বিকেলে নাগেশ্বরী উপজেলার পৌর এলাকার থানা পাড়ার বাসিন্দা ও নাগেশ্বরী আদর্শ পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক সিনিয়র শিক্ষক সোলায়মান আলী কুড়িগ্রাম-নাগেশ্বরী সড়কের পাশে দধি ভান্ডারে চা খেয়ে বাড়িতে ফেরার পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক এসে তাকে সজোরে ধাক্কা দিয়ে যায়। এসময় তিনি মাথায় আঘাত পেয়ে গুরুতর অসুস্থ হন। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে স্বজনদের সাথে নিয়ে রংপুর মেডিকেলে নিয়ে ভর্তি করেন। এরপর তিনি বিকেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে।
এ ব্যাপারে নাগেশ্বরী থানার ওসি মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।