পাকিস্তান সিরিজের আগে দুঃসংবাদ দক্ষিণ আফ্রিকার

পাকিস্তান সিরিজের আগে দুঃসংবাদ দক্ষিণ আফ্রিকার

ফাইল ছবি

ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা পূর্ণাঙ্গ সিরিজ খেলবে পাকিস্তানের বিপক্ষে। ১০ ডিসেম্বর থেকে ৭ জানুয়ারি পর্যন্ত তিন সংস্করণের সিরিজ খেলবে পাকিস্তান।এর আগে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ খেলছে প্রোটিয়ারা। যেখানে প্রথম টেস্টে কুচকির চোটে লম্বা সময়ের জন্য মাঠের বাইরে ছিটকে গেলেন দক্ষিণ আফ্রিকার পেসার জেরাল্ড কোয়েটজি। শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টে তো খেলতে পারবেনই না, বাদ পড়েছেন পাকিস্তানের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ থেকেও।

২৪ বছর বয়সী ডানহাতি পেসার শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের চতুর্থ দিন বোলিংয়ের সময় অস্বস্তি অনুভব করেন। স্ক্যান শেষে তার ডান কুচকির পেশিতে স্ট্রেইনের সমস্যার কথা উল্লেখ করেছে সিএসএ।সেরে উঠতে কোয়েটজির চার থেকে ছয় সপ্তাহ সময় লাগবে বলে ধারণা দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের। ৯ জানুয়ারি পর্দা উঠতে যাওয়া এসএ টোয়েন্টি-র শুরুর দিকেও খেলতে পারবেন না তিনি। জোবার্গ সুপার কিংসের হয়ে তার খেলার কথা।

কোয়েটজি ছিটকে যাওয়ায় দক্ষিণ আফ্রিকা তাদের স্কোয়াডে যোগ করেছেন পেসার কেনা মাফাকাকে। আগামী ৫ ডিসেম্বর শ্রীলঙ্কার সিরিজের দ্বিতীয় টেস্টে তারা খেলবে ১-০ তে এগিয়ে থেকে।

দক্ষিণ আফ্রিকা সফরের সূচি 

১০ ডিসেম্বর – প্রথম টি-টোয়েন্টি, ডারবানের কিংসমিড
১৩ ডিসেম্বর – দ্বিতীয় টি-টোয়েন্টি, সেঞ্চুরিয়ন
১৪ ডিসেম্বর – তৃতীয় টি-টোয়েন্টি, জোহানেসবার্গ

১৭ ডিসেম্বর – প্রথম ওয়ানডে, পার্ল
১৯ ডিসেম্বর – দ্বিতীয় ওয়ানডে, কেপটাউন
২২ ডিসেম্বর – তৃতীয় ওয়ানডে, জোহানেসবার্গ

২৬-৩০ ডিসেম্বর – প্রথম টেস্ট, সেঞ্চুরিয়ন
৩-৭ জানুয়ারি – দ্বিতীয় টেস্ট, কেপটাউন