চুয়াডাঙ্গায় মোটরসাইকেলের ধাক্কায় কৃষক নিহত

চুয়াডাঙ্গায় মোটরসাইকেলের ধাক্কায় কৃষক নিহত

প্রতিকী ছবি

চুয়াডাঙ্গার দামুড়হুদায় মোটরসাইকেলের ধাক্কায় সেলিম হোসেন (৫০) নামের এক কৃষক নিহত হয়েছেন। আহত হয়েছেন মোটরসাইকেলের চালক অন্তর (২০)।

স্থানীয়রা আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে পরীক্ষা-নিরীক্ষার পর সেলিমকে মৃত ঘোষণা করেন জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক। আর অন্তরের শারীরিক অবস্থার অবনতি হলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) রেফার্ড করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দামুড়হুদা উপজেলার গোপালপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

দামুড়হুদা মডেল থানা পুলিশের পরিদর্শক (ওসি) হুমায়ুন কবীর ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত সেলিম হোসেন দামুড়হুদা উপজেলার জুড়ানপুর ইউনিয়নের গোপালপুর গ্রামের শান্তিপাড়ার মৃত তোফাজ্জেল হোসেনের ছেলে। তিনি কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করতেন।

আহত অন্তর চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া গ্রামের মারফত আলীর ছেলে।