শীতে রোদ পোহানো খুবই গুরুত্বপূর্ণ
ফাইল ছবি
শরীরের জন্য ভিটামিন ডি খুবই গুরুত্বপূর্ণ। ভিটামিন ডি হাড়কে মজবুত করতে, বিপাক ক্রিয়াকে উন্নত করতে এবং ইমিউন সিস্টেমকে শক্তিশালী করতে সাহায্য করে। শীতের মৌসুমে মানুষের মধ্যে ভিটামিন ডি-এর অভাব দেখতে পাওয়া যায়। এর প্রধান কারণ হল সূর্যালোকের অভাব এবং ঘরের ভেতরে বেশি সময় কাটানো। শীতের মৌসুমে সূর্যের রশ্মি দুর্বল থাকার কারণে শরীরে ভিটামিন ডি-এর অভাবের ঝুঁকি বেড়ে যায়।
বিশেষজ্ঞদের মতে, শীতের মরসুমে ভিটামিন ডি-এর জন্য সূর্যের রশ্মি নেয়ার সর্বোত্তম সময় হল সকাল ১০টা থেকে বিকাল ৩টা। এই সময় সূর্যের রশ্মি বেশি প্রত্যক্ষ হয়, যার কারণে ভিটামিন ডি-এর ঘাটতি পূরণ হয় শরীরে। তবে, কালো ত্বকের মানুষদের ফর্সা মানুষের তুলনায় বেশিক্ষণ রোদে থাকা উচিত।
শরীরে ভিটামিন ডি-এর ঘাটতি পূরণ করার জন্য শীতকালে সকাল এবং বিকেলে যতটা সম্ভব রোদে থাকা উচিত। সূর্যালোক ছাড়া ভিটামিন ডি-এর অন্য উৎস হল ডায়েট। ভিটামিন ডি-এর জন্য শীতের মরসুমে খাদ্যতালিকায় অন্তর্ভুক্ত করতে হবে স্যামন, সার্ডিন এবং ম্যাকেরেল মতো মাছ। এছাড়া ডিমের কুসুম, লাল মাংস এবং লিভার। রোদে সময় কাটালে বা সঠিক খাদ্যতালিকার মাধ্যমে ভিটামিন ডি-এর ঘাটতি পূরণ করলে শীতেও সুস্থ থাকবে স্বাস্থ্য।