চট্টগ্রামে কার্টন কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

চট্টগ্রামে কার্টন কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

ফাইল ছবি

চট্টগ্রামের রফতানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলের (সিইপিজেডে) একটি কার্টন প্রস্তুতকারক প্রতিষ্ঠানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট।

শনিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যা সোয়া ছয়টার দিকে এই আগুন লাগে। চট্টগ্রাম ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ভারপ্রাপ্ত কর্মকর্তা কফিল উদ্দিন এই তথ্য জানিয়েছেন। 

ফায়ার সার্ভিস জানায়, সন্ধ্যা সোয়া ছয়টার দিকে ইপিজেড বেপজা গেটের পাশে ইউনিটি অ্যাক্সেসরিজ নামে ওই কারখানায় আগুনের খবর পেয়ে প্রথমে ছয়টি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে আরও দুটি ইউনিট বাড়ানো হয়। 

শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। আগুন লাগার কারণ সম্পর্কেও কিছু জানাতে পারেনি সংস্থাটি।