ডিগ্রী ৩য় বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল

ডিগ্রী ৩য় বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল

ফাইল ছবি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪ সালের ডিগ্রী (পাস) ও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি করা হয়েছে। উক্ত সময়ের মধ্যে ফরম পূরণের যাবতীয় কাজ সম্পন্ন করতে হবে। নির্ধারিত তারিখের পর ফরম পূরণের যাবতীয় কার্যক্রম স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে বিধায় যথাসময়ে পরীক্ষার্থী ও কলেজকে ফরম পূরণ সম্পর্কিত সকল কাজ সম্পন্ন করতে হবে। 

রবিবার (১৪ জুন) জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. মোস্তাফিজুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।  

সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি আরও জানান, নতুন সময়সূচি অনুযায়ী শিক্ষার্থী কর্তৃক অনলাইনে ফরম পূরণ এবং কলেজে জমা দেয়ার তারিখ ১৩ জুন থেকে ২০ জুন পর্যন্ত। কলেজ কর্তৃক শিক্ষার্থীর ডাটা নিশ্চয়ন করার তারিখ ২১ জুন থেকে ২২ জুন পর্যন্ত। সোনালী সেবার মাধ্যমে কলেজ কর্তৃক টাকা জমার তারিখ ২৩ জুন থেকে ২৫ জুন পর্যন্ত। 

পূর্বে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী যে সকল কলেজ ফরম পূরণ সংক্রান্ত কাজ করতে পারেননি, তারাও এই সময়ে সকল কার্যক্রম সম্পন্ন করতে পারবেন। ইতিপূর্বে ১৭ মে প্রকাশিত বিজ্ঞপ্তির অন্যান্য শর্তাবলী অপরিবর্তিত থাকবে।