রেসিপি: রসুনের চপ
ফাইল ছবি
আলুর চপ, বেগুনের চপ কিংবা পেঁয়াজের চপ নয় শীত আসতেই চাহিদা বেড়ে যায় রসুনের চপের। কনকনে শীত যদিও এখনো পড়েনি কিন্তু তবুও শরীরকে গরম রাখতে রসুনের কোন বিকল্প নেই। তাই সন্ধ্যা হলেই বাড়িতে বানিয়ে নিতে পারেন রসুনের চপ। রইলো সহজ রেসিপি-
উপকরণ
- দেশি ছোট ছোট রসুন-১০টি।
- বেসন-১ কাপ
- বেকিং পাউডার-১ চিমটি
- হলুদ গুঁড়া-১/৩ চা চামচ
- মরিচের গুঁড়া-১/২ চা চামচ
- লবণ-স্বাদমতো
- আদা ও মরিচ বাটা-পরিমাণমতো
- পানি-পরিমাণমতো
- ভাজার জন্য-সরিষার তেল।
প্রণালি
প্রথমেই গোটা রসুন থেকে হালকা করে খোসা তুলে নিয়ে পানিতে ধুয়ে নিন। ছুঁড়ির ডগা দিয়ে রসুনের গা হালকা হাতে চিড়ে নিন। এরপর গরম পানিতে সেদ্ধ করুন গোটা রসুন। ভালো করে সেদ্ধ করে পানি ঝরিয়ে রসুন আলাদা রাখুন। অন্য পাত্রে বেসন নিন, লবণ, মরিচের গুঁড়ো ও বেকিং সোডা মিশিয়ে দিন।
এরপর এতে আদা মরিচ বাটা দিয়ে হালকা পানিতে থকথকে করে গোলা বানিয়ে নিন। এরপর গোটা সেদ্ধ রসুন ওই গোলাতে ডুবিয়ে গরম তেলে দিয়ে দিন। ভাজুন। ব্যাস, রেডি গরম গরম রসুনের চপ।