ঝিকরগাছায় ট্রেনের ধাক্কায় মাদ্রাসা ছাত্র নিহত
প্রতীকী ছবি।
যশোরের ঝিকরগাছায় ট্রেনের ধাক্কায় ওয়াসির(১৫) নামে এক মাদ্রাসার ছাত্র নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকাল ৯ টার দিকে পৌর এলাকার কাওরিয়া রেল গেইট এলাকায় এদুর্ঘটনা ঘটে।
নিহত ওয়াসির ঝিকরগাছা পৌরসভার কাওরিয়া গ্রামের মিজানুর রহমানের ছেলে। সে বেজিয়াতলা মাদ্রাসার নবম শ্রেণীর ছাত্র।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, আজ (বৃহস্পতিবার) সকালে ওয়াসির মাদ্রাসার পরীক্ষা দিতে যাওয়ার পথে কাউরিয়া রেলগেট পার হওয়ার সময় বেনাপোলগামী ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে সেখানের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।