বারিতে কৃষি যন্ত্রপাতির অংশীজনের সন্নিবদ্ধ কর্মশালা

বারিতে কৃষি যন্ত্রপাতির অংশীজনের সন্নিবদ্ধ কর্মশালা

সংগৃহীত

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে (বারি) কৃষি যন্ত্রপাতির অংশীজনের সন্নিবদ্ধ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার বারি’র ফার্ম মেশিনারি এন্ড পোস্ট হারভেস্ট প্রসেস ইঞ্জিনিয়ারিং (এফএমপিই) বিভাগের আয়োজনে 'কৃষি যন্ত্রপাতি ও লাগসই প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে ফসল উৎপাদন ব্যবস্থাকে অধিকতর লাভজনক করা (এফএমডি)' প্রকল্পের আওতায় কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

ইনস্টিটিউটের এফএমপিই বিভাগের সেমিনার কক্ষে বারি'র মহাপরিচালক ড.আব্দুল্লাহ ইউছুফ আখন্দের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (পরিকল্পনা অনুবিভাগ) মাহবুবুল হক পাটওয়ারী। 

অনুষ্ঠানে গেষ্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড. নাজমুন নাহার করিম। 

মূল প্রবন্ধ উপস্থাপন করেন মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা (এফএমপিই বিভাগ) ও প্রকল্প পরিচালক এফএমডি প্রকল্প ড. মো. নূরুল আমিন।

আরও উপস্থিত ছিলেন বারি'র পরিচালক (সেবা ও সরবরাহ) ড. আশরাফ উদ্দিন আহমেদ, পরিচালক (তৈলবীজ গবেষণা কেন্দ্র) ড. মো. মনিরুল ইসলাম, পরিচালক (উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র) ড. এফ এম আবদুর রউফ, সাবেক পরিচালক ড. মো. আবু হেনা ছরোয়ার জাহানসহ বারি'র বিভিন্ন কেন্দ্র, বিভাগ ও শাখার সিনিয়র বিজ্ঞানীবৃন্দ।