লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু
ছবি : প্রতীকি
লালমনিরহাটের আদিতমারীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় (৪৫) এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার পলাশী ইউনিয়নের মদনপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। তাক্ষণিকভাবে নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি। তিনি মানসিক ভারসাম্যহীন ও ভবঘুরে ছিলেন বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, বেশ কিছুদিন ধরে এলাকায় ভবঘুরের মতো ঘোরাফেরা করত মানসিক ভারসাম্যহীন অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি। সোমবার সন্ধ্যায় মদনপুর এলাকায় রেল লাইনে ঘোরাফেরা করছিলেন তিনি। এ সময় লালমনিরহাট থেকে আসা বুড়িমারীগামী একটি ট্রেনে তিনি কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান।
আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আকবর বলেন, বিষয়টি লালমনিরহাট রেলওয়ে থানাকে অবগত করা হয়েছে