শীতের পিঠা: গুঁড়ো দুধের মিল্ক কেক

শীতের পিঠা: গুঁড়ো দুধের মিল্ক কেক

ফাইল ছবি

শীত মানেই হরেকরকম পিঠা বানানোর উৎকৃষ্ট সময়। উৎসব, পিকনিক, পার্টি যেকোনো আয়োজনই উপভোগ্য হয়ে ওঠে নানা স্বাদের পিঠা থাকলে। তার ওপর দিন কয়েক পরেই আসছে বড়দিন। মজাদার সব কেক খাওয়ার উৎকৃষ্ট সময় এটি। 

বাড়িতে থাকা নামমাত্র কিছু উপাদান দিয়ে বানিয়ে ফেলতে পারেন মজাদার গুঁড়ো দুধের মিল্ক কেক। জেনে নিন রেসিপি- 

উপকরণ

গুঁড়ো দুধ- ৩০০ গ্রাম
চিনি- ১ কাপ
ঘি- ২ টেবিল চামচ
টক দই- ৫০ গ্রাম
এলাচ গুঁড়ো- ১/২ চা চামচ
পানি- পরিমাণ মতো

প্রণালি 

একটি নন স্টিক প্যানে ঘি গরম করুন। গরম ঘিতে গুঁড়ো দুধের দ্বিগুণ পরিমাণ পানি ঢেলে দিন। মাঝারি আঁচে গরম করুন এবং গুঁড়ো দুধ মেশান। মিশ্রণটি কিছুক্ষণ নাড়তে থাকুন এবং দুধ ঘন হয়ে আসা পর্যন্ত রান্না করুন।

মিশ্রণটি ঘন হয়ে এলে তাতে চিনি যোগ করুন এবং ভালো করে নেড়ে নিন। চিনি সম্পূর্ণ মিশে গেলে তাতে টক দই মেশান। ভালো করে নেড়ে নিন। কিছুক্ষণ পর এলাচ যোগ করুন।

মিশ্রণটি আরও কয়েক মিনিট রান্না করুন যতক্ষণ না এতে দানাদার ভাব চলে না আসে।

এবার একটি কেক মোল্ডে ঘি ব্রাশ করুন এবং গরম মিশ্রণটি প্যানে ঢেলে দিন ।একটি অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে ঢেকে দিন। ৫ ঘণ্টা রুম টেম্পারেচারে মিশ্রণটি রেখে দিন।

৫ ঘণ্টা পর ডিমোল্ড করুন ও লম্বা করে কেটে নিন। পরিবেশন করুন মজাদার মিল্ক কেক।