জয়পুরহাটে জাসাসের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
সংগৃহীত
জয়পুরহাটে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সকালে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, শহীদ জিয়ার প্রতিকৃতিতে মাল্যদান, কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করে জেলা জাসাস।
আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, শহর বিএনপির সভাপতি আমিনুর রহমান বকুল, সাধারণ সম্পাদক আবু রায়হান উজ্জ্বল প্রধান, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলমগীর হোসেন, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক জাহেদা কামাল, জেলা জাসাসের নেতা মিনারুল ইসলাম, মাসুদ রানা, এ টি এম রাজিউর রহমান রুবেল, যুবদল নেতা মাকসুদুল করিম বাবু প্রমুখ।