করিমগঞ্জে জামায়াতের উদ্দ্যোগে দাওয়াতী জনসভা অনুষ্ঠিত
ছবিঃ সংগৃহীত।
কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলা শাখা বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে দাওয়াতী জনসভা অনুষ্ঠিত হয়।
২৮ ডিসেম্বর শনিবার সকাল ১০টায় করিমগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে করিমগঞ্জ উপজেলা জামায়াতের উদ্দ্যোগে দাওয়াতী জনসভা অনুষ্ঠিত হয়।
আওয়ামী লীগ সরকার দেশকে তলাবিহীন জুড়িতে পরিণত করেছে। জামায়াতের বিরুদ্ধে হাজার হাজার মামলা দিয়ে নির্যাতন করেছে। ওলামায়ে কেরামকে গায়েবি মামলা দিয়ে হেনস্তা করেছে। এখন যারা চাঁদাবাজি করেছে তাদেরকে বয়কট করতে হবে। ইসলামের বিজয়ের জন্য কাজ করে যেতে হবে। জনগন আমাদের সাথে আছে। আগামী নির্বাচন হবে ইসলামের বিজয়ের নির্বাচন। ইসলামের সুমহান বাণী ঘরে ঘরে পৌছিয়ে দিতে হবে। গ্রামে, গঞ্জে, পাড়া, মহল্লায় ইউনিট তৈরি করতে হবে। গণনভিত্তি তৈরি করতে হবে। প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও ময়মনসিংহ অঞ্চল পরিচালক ডঃ মাও সামিউল হক ফারুকী।
জামায়াতের উদ্যোগে আয়োজিত এ দাওয়াতী জনসভায় সভাপতিত্ব করেন করিমগঞ্জ উপজেলা আমীর মাও, আবুল কাশেম। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিসের শূরা সদস্য ও জেলা আমীর অধ্যাপক মো. রমজান আলী। বক্তব্য রাখেন বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডাঃ জিহাদ খান, জেলা নায়েবে আমীর অধ্যক্ষ মো. আজিজুল হক, জেলা সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম, খালেদ হাসান জুম্মন, মাও আব্দুল বারী রিয়াদী, অধ্যাপক মো, আজিজুর রহমান, মু আনোয়ারুল হক খান, মো. নাজিম উদ্দীন প্রমুখ। পরিচালনা করেন মাও জুবায়ের আহমদ। এছাড়া আরো উপস্থিত ছিলেন স্থানীয় নেতৃবৃন্দ।