রেসিপি: কাতলা মাছের তেল ঝাল
ফাইল ছবি
মাছ অত্যন্ত পুষ্টিগুণ সমৃদ্ধ ও প্রোটিনজাতীয় খাবার। প্রতিদিনের খাবার তালিকায় থাকে কোন না কোন মাছ। তবে অনেকেই আছেন যারা কাতলা মাছ খেতে বেশ ভালোবাসেন। আর কাতলা মাছ প্রেমীদের জন্য আজকের রেসিপি ‘কাতলা মাছের তেল ঝাল’। চলুন জেনে নেয়া যাক রান্নার সহজ রেসিপি-
উপকরণ
কাতলা মাছ- ৬ টুকরা
লবণ-স্বাদমতো
হলুদ গুঁড়া-১/২ চা চামচ
কালো জিরা-১/৪ চা চামচ
সরষের তেল-২ টেবিল চামচ
রসুন বাটা-১ টেবিল চামচ
মরিচ গুঁড়া- ২ চামচ
টমেটো পিউরি- ৩ চামচ
কাঁচা মরিচ-৩টি
ধনেপাতা কুচি-পরিমাণমতো।
প্রণালি
প্রথমে মাছগুলো ভালো করে ধুয়ে লবণ, হলুদ আর সামান্য সরষের তেল মাখিয়ে রাখুন কিছুক্ষণ। এবার যে পাত্রে মাছ রান্না করবেন সেই পাত্রে ১ চামচ করে হলুদ, কালো জিরা,মরিচ গুঁড়া, তিন চামচ টমেটো পিউরি, রসুনবাটা ১ চামচ আর ২ চামচ সরষের তেল দিন।
এবার এর মধ্যে সামান্য গরম পানি দিয়ে ভালো করে মিশিয়ে নিন। এবার অল্প আঁচে কড়াই বসিয়ে দুটি কাঁচা মরিচ ফোড়ন দিন। অন্য একটি কড়াইতে সরষের তেল গরম করে কাতলা মাছ ভেজে নিন। এবার সাবধানে মাছগুলো তেল ঝোলের মধ্যে দিয়ে দিন।
এবার মাছে সামান্য ধনেপাতা কুচি, সামান্য গরম পানি আর ২ দুটি কাঁচা মরিচ চিরে দিন। নামানোর আগে একটু কাঁচা সরষের তেল ছড়িয়ে দিন। অল্প আঁচে ১০ মিনিট ঢাকা দিয়ে রাখুন। নামিয়ে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।