ওয়ানডেতে বছরের সেরা ক্রিকেটার হওয়ার দৌড়ে যারা

ওয়ানডেতে বছরের সেরা ক্রিকেটার হওয়ার দৌড়ে যারা

ফাইল ছবি

একেবারে শেষের দ্বারপ্রান্তে ২০২৪ সাল। আর দুই দিন পরেই নতুন বছরকে স্বাগত জানাবে বিশ্ববাসী। আরও একটি বছরের শেষে এসে চলছে আইসিসি বর্ষসেরা ক্রিকেটার নির্বাচনের প্রক্রিয়া।

চলতি বছরের বর্ষসেরা উদীয়মান ক্রিকেটার হওয়ার দৌড়ে যে চারজন আছেন তাদের নাম গতকাল ঘোষণা করেছে আইসিসি। তারা হলেন ইংল্যান্ডের গাস অ্যাটকিনসন, পাকিস্তানের সাইম আইয়্যুব, শ্রীলঙ্কার কামিন্দু মেন্ডিস ও ওয়েস্ট ইন্ডিজের শামার জোসেফ।

এদিকে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আজ ঘোষণা করেছে বর্ষসেরা পুরুষ ওয়ানডে ক্রিকেটার হওয়ার দৌড়ে যারা আছেন তাদের নাম।

বর্ষসেরা পুরুষ ওয়ানডে ক্রিকেটার হওয়ার জন্য মনোনীত হয়েছেন শ্রীলঙ্কার কুশল মেন্ডিস, ওয়ানিন্দু হাসারাঙ্গা। দুই লঙ্কান ক্রিকেটারের সঙ্গে আছেন ওয়েস্ট ইন্ডিজের শেরফান রাদারফোর্ড ও আফগানিস্তানের আজমতউল্লাহ ওমরজাই।

চলতি বছরটা ব্যাট হাতে দারুণ কাটিয়েছেন মেন্ডিস। তিনি ১৭ ইনিংসে ৫৩ গড়ে করেছেন ৭৪২ রান। অন্যদিকে অলরাউন্ডার হাসারাঙ্গা ১৫.৬১ গড়ে ২৬ উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাট হাতে করেছেন ৮৭ রান। ক্যারিবীয় ব্যাটার রাদারফোর্ড এ বছর রান করেছেন ১২০.০৫ স্ট্রাইক রেটে ৪২৫। আর আফগান ক্রিকেটার ওমরজাই ১২ ইনিংসে ৪১৭ রান করার পাশাপাশি বল হাতে নিয়েছেন ৭ উইকেট।