৩১তম বিসিএস প্রশাসন ক্যাডারের সভাপতি মামুন, সম্পাদক তানভীর

৩১তম বিসিএস প্রশাসন ক্যাডারের সভাপতি মামুন, সম্পাদক তানভীর

ফাইল ছবি

৩১ তম বিসিএস প্রশাসন ক্যাডার অ্যাসোসিয়েশনের নতুন কমিটি হয়েছে। নতুন কমিটিতে সভাপতি হয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মামুন শিবলী। আর সাধারণ সম্পাদক হয়েছেন প্রধান উপদেষ্টার মূখ্য সচিবের একান্ত সচিব তানভীর হাসান রুমান।

সোমবার (৩০ডিসেম্বর) নতুন এই কমিটি ঘোষণা করা হয়েছে।

রাজধানীর ইস্কাটনে বিয়ামে ৩১তম বিসিএস প্রশাসন ক্যাডারের সদস্যেদের উপস্থিতিতে নতুন এই কমিটি ঘোষণা করা হয়। আংশিক এই কমিটিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব বশির আহমেদকে কোষাধ্যক্ষ করা হয়েছে।

শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে বলে জানা গেছে।