বরগুনায় বসতঘরে ডাকাতি, মালামাল লুট
ছবি : প্রতীকি
বরগুনার আমতলী উপজেলার চাওড়া ইউনিয়নের লোদা গ্রামে শিক্ষক শাহজাহান হাওলাদারের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার (২৭ ডিসেম্বর) রাত আড়াই টার দিকে বসতঘরের পিছনের কাঠের দরজা ভেঙে ডাকাতদল ঘরে প্রবেশ করে।
ডাকাতরা নগদ অর্থ ও স্বর্ণালংকারসহ মালামাল নিয়ে গেছে বলে গৃহকর্তা শিক্ষক শাহজাহান মিয়া দাবি করেন। ওই সময় ডাকাতরা গৃহকর্তা শিক্ষক শাহজাহান (৬০) ও তার স্ত্রী রেহেনা বেগম (৫০) কে পিটিয়ে আহত করেন।
ডাকাতি হওয়া বাড়ীর গৃহকর্তা শিক্ষক শাহজাহান হালাদার জানান, শুক্রবার রাত অনুমান আড়াইটার দিকে তার বসতঘরের পিছনের দরজা ভেঙ্গে মুখোশ পরিহিত ৫/৬ জন ডাকাত দলের সদস্য ঘরে প্রবেশ করে। ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে তাকে ও তার স্ত্রীকে বেঁধে স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে যায়। ওই সময় বাঁধা দিলে ডাকাতরা মারধর করে।
আমতলী থানার অফিসার ইনচার্জ মো. আরিফুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। আইনগত ব্যবস্থা নেওয়া হবে