খালেদা জিয়ার সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের সাক্ষাৎ

খালেদা জিয়ার সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের সাক্ষাৎ

সংগৃহীত

দলের চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা।

রোববার (৫ জানুয়ারি) রাত ৮টার আগেই দলটির স্থায়ী কমিটির সদস্যরা খালেদা জিয়ার গুলশানের বাসায় উপস্থিত হন। সর্বশেষ গত কোরবানির ঈদে একসঙ্গে সাক্ষাৎ করেছিলেন স্থায়ী কমিটির সদস্যরা।

স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, সালাউদ্দিন আহমেদ, সেলিমা রহমান, হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম বিএনপির চেয়ারপারসনের গুলশানের বাসভবন ফিরোজায় প্রবেশ করেন।
এরপর যুক্ত হন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও ইকবাল হাসান মাহমুদ টুকু।

দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, চেয়ারপারসনের বিদেশ যাত্রাকে কেন্দ্র করে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হচ্ছে।
এদিকে রাতে খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন এলডিপির চেয়ারম্যান কর্নেল অলি আহমদ (বীর বিক্রম)।
দলীয় সূত্র জানায়, মঙ্গলবার (৭ জানুয়ারি) রাত ১০টায় কাতার এয়ারলাইন্সের একটি এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়বেন খালেদা জিয়া।