রেসিপি : পালং শাক দিয়ে মুরগির মাংস

রেসিপি : পালং শাক দিয়ে মুরগির মাংস

ছবিঃ সংগৃহীত।

পালং শাকের মৌসুম চলছে। দারুণ উপকারী এই শাক আয়রন ও ভিটামিনে ভরপুর। মুরগির মাংস দিয়ে রান্না করে ফেলতে পারেন পালং শাক। সাদা ভাত কিংবা খিচুড়ির সঙ্গে খেতে সুস্বাদু আইটেমটি। রেসিপি জেনে নিন।

প্যানে তেল গরম করে পেঁয়াজ কুচি ভেজে নিন। সামান্য হলুদ আর লবণ দিয়ে মুরগির মাংসের টুকরা দিয়ে কয়েক মিনিট ভাজুন। ১ চা চামচ ধনিয়ার গুঁড়া, ১ চা চামচ হলুদের গুঁড়া, স্বাদ মতো মরিচের গুঁড়া, দেড় চা চামচ জিরার গুঁড়া, ১ চা চামচ আদা বাটা ও ১ চা চামচ রসুন বাটা সামান্য পানির সঙ্গে মিশিয়ে মিশ্রণটি দিয়ে দিন মাংসে। কয়েক টুকরা আলু মসলায় দিয়ে নেড়েচেড়ে কষিয়ে নিন।

পানি শুকিয়ে গেলে আরও কিছুটা পানি যোগ করে ঢেকে দিন প্যান। মাংস প্রায় সেদ্ধ হয়ে গেলে এক আঁটি পালং শাক টুকরা করে দিয়ে দিন। ঢেকে দিন প্যান। সেদ্ধ হয়ে গেলে আস্ত কাঁচা মরিচ ও আধা চা চামচ গরম মসলার গুঁড়া দিয়ে নেড়ে এক মিনিট ঢেকে রেখে নামিয়ে নিন।