গাইবান্ধায় ৫০ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার ২

গাইবান্ধায় ৫০ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার ২

প্রতিকী ছবি

গাইবান্ধায় পৃথক অভিযানে ফেনসিডিলসহ দুই যুবককে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এসময় তাদের কাছ থেকে ৫০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

গ্রেফতাররা হলেন- চাঁদপুরের দক্ষিণ মতলব উপজেলার নবকলস এলাকার আলী আজগরের ছেলে সোহেল রানা (৩৮) ও বগুড়া সদর উপজেলার নুনগোলা ইউনিয়নের তেলোধাপ দক্ষিণপাড়া এলাকার দুদু মিয়ার ছেলে মাছুদ রানা (২০)।

সোমবার (১৩ জানুয়ারি) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন গাইবান্ধা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. শাহ্-নেওয়াজ ।

তিনি জানান, সোমবার বেলা সাড়ে ১২টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের সাদুল্লাপুর উপজেলার একবারপুর এলাকায় অভিযান চালানো হয়। এসময় কুড়িগ্রামের ভুরুঙ্গামারী থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস তল্লাশি চালিয়ে ৩০ বোতল ফেনসিডিলসহ সোহেল রানাকে গ্রেফতার করা হয়। অন্যদিকে রবিবার (১২ জানুয়ারি) দুপুর দেড়টার ওই এলাকায় অভিযান চালিয়ে ২০ বোতল ফেনসিডিলসহ মাছুদ রানাকে গ্রেফতার করা হয়।

শাহ্-নেওয়াজ আরও বলেন, গ্রেফতার দুই যুবকের বিরুদ্ধে সাদুল্লাপুর থানা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।তাদের থানায় হস্তান্তর করা হয়েছে।