বিজয়নগরে সিলেট অভিমুখী পারাবত এক্সপ্রেসের ইঞ্জিন বিকল
ছবি : সংগৃহীত
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ঢাকা থেকে ছেড়ে আসা সিলেট অভিমুখী পারাবত এক্সপ্রেস (৭০৯) আপ ট্রেনের ইঞ্জিন বিকল। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় বিজয়নগর উপজেলার মুকুন্দপুর রেল স্টেশনে এঘটনা ঘটে।
মুকুন্দপুর স্টেশনের মাস্টার পরশ আলী শিকদার বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা সিলেট অভিমুখী পারাবত এক্সপ্রেস ট্রেনটি আজমপুর স্টেশন থেকে ছাড়লে ইঞ্জিন বিকল হয়ে যায়। ইঞ্জিন বিকল অবস্থায় ধীরে ধীরে ৩০ মিনিটে সকাল ১০টায় মুকুন্দপুর স্টেশনে এসে পৌঁছায়। দেড় ঘণ্টা স্টেশনে দাঁড়ানো অবস্থায় আখাউড়া জংশন থেকে নতুন ইঞ্জিন লাগিয়ে সকাল ১০টা ২৭ মিনিটে সিলেট অভিমুখে ছেড়ে যায়। এসময় ট্রেন চলাচলে কোন বিঘ্ন ঘটেনি বলে স্টেশন মাস্টার জানান।