কুমিল্লায় ডেঙ্গু আক্রান্ত শিবির নেতার মৃত্যু
ছবি : প্রতীকি
কুমিল্লায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে শিবির নেতা হাফেজ ইখতিয়ার উদ্দিনের (২০) মৃত্যু হয়েছে। শনিবার (১৮ জানুয়ারি) সকালে কুমিল্লার সেন্ট্রাল মেডিক্যাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
ইখতিয়ার উদ্দিন চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার ফাজিল প্রথম বর্ষের ছাত্র এবং মাদ্রাসার ছাত্র শিবিরের অর্থ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন ইসলামী ছাত্র শিবিরের কুমিল্লা দ. জেলা সভাপতি মহিউদ্দিন রনি।
ইখতিয়ারের বড় ভাই বোরহান মজুমদার বলেন, আমার ভাই তিন-চার দিন ধরে ডেঙ্গু জ্বরে ভুগছিল। আজ সকালে তিনি আমাদের ছেড়ে আল্লাহর কাছে চলে গেলেন।