তারেক রহমানের পক্ষে পাইকগাছায় শীতবস্ত্র বিতরণ
সংগৃহীত
খুলনার পাইকগাছায় শনিবার দুই হাজারেরও বেশি অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) চেয়ারম্যান, দৈনিক ইত্তেফাকের যুগ্ম সম্পাদক আনোয়ার আলদীন।
খুলনার কপিলমুনি শ্রীরামপুর জিয়া প্রাইমারি হেলথ কেয়ার সেন্টার প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাইকগাছা বিএনপির সভাপতি ডা. আব্দুল মজিদ।
এতে আরও উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য, যশোর-৬ (কেশবপুর) আসনের ধানের শীষের সংসদ সদস্য প্রার্থী আবুল হোসেন আজাদ, পাইকগাছা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন, বিএনপির নেতা শাহাদাত হোসেন ডাবলু, সেলিম রেজা লাকি, মোস্তফা মোড়ল, সন্তোষ কুমার দে, তুষার কান্তি মন্ডল, স ম নজরুল ইসলাম,আনোয়ারুল ইসলাম, শহিদুল ইসলাম, আকিজ উদ্দিন, বাবুল মোড়ল, এসএম মোস্তাফিজুর রহমান পারভেজ, মোঃশফিউল ইসলাম হাজরা, আবুল কাশেম হাজরা, শেখ খায়রুল ইসলাম, অলিউল ইসলাম, তপন পাল প্রমুখ।