টাঙ্গাইলে ৩ দিনব্যাপি কৃষি মেলা শুরু

টাঙ্গাইলে ৩ দিনব্যাপি কৃষি মেলা শুরু

সংগৃহীত

টাঙ্গাইলে তিন দিনব্যাপী কৃষি মেলা শুরু হয়েছে। বুধবার (৫ ফেব্রুয়ারি) জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এ মেলার আয়োজন করা হয়।

টাঙ্গাইল জেলা সদরের জনসেবা চত্বরে আয়োজিত এই কৃষি মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক শরীফা হক।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল্যাহ আল মামুন, জেলা কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক মো. আশেক পারভেজসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

কৃষি মেলা প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। তিন দিনব্যাপী ওই মেলা ঘিরে কৃষি উদ্যোক্তাদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

এবার মেলায় কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ অধিদপ্তরের উদ্যোক্তা এবং বিভিন্ন এনজিও’র ৪০ টি উদ্ভাবনী স্টল স্থান পেয়েছে।