অগ্রিম টিকিট বিক্রিতে রেকর্ড ভিকির সিনেমার

অগ্রিম টিকিট বিক্রিতে রেকর্ড ভিকির সিনেমার

ছবি: সংগৃহীত

সম্ভাজি হয়ে আসছেন ভিকি কৌশল। গেল বছর এসেছিল খবরটি। ‘জয় ভবানী’ ধ্বনিতে কাঁপিয়েছেন ট্রেলার। গেল বড়দিনে মুক্তির কথা থাকলেও সিদ্ধান্ত সরে আসে  ‘ছাবা’ কর্তৃপক্ষ। 

অপেক্ষার প্রহর কাটিয়ে আগামী ১৪ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে ছবিটি। এরইমধ্যে শুরু হয়েছে অগ্রিম টিকিট বুকিং। সেখানেই বাজিমাত ভিকির। দুই দিনে দুই লক্ষ টিকিট বিক্রি হয়েছে ‘ছাবা’র।

ইনস্টাগ্রামে খবরটি নিজেই জানিয়েছেন ভিকি। আগাম টিকিট বুকিংয়ের খবর জানিয়েছেন। ঐতিহাসিক ছবি নিয়ে তার কমেন্ট, ”শুরু হয়ে গেছে আগাম টিকিট বুকিং। সবার সঙ্গে দেখা হচ্ছে ১৪ ফেব্রুয়ারি।”

ছত্রপতি সম্ভাজির জীবন নিয়ে তৈরি হয়েছে ‘ছাবা’। ট্রেলারে দেখা গেছে, একা হাতে শত্রু দমনে দক্ষ সম্ভাজিরূপী ভিকি। এই ছবি মারাঠি পরিচালক লক্ষ্মণ উতেকারের ড্রিম প্রজেক্ট! দীর্ঘদিন ধরে সযত্নে ছবিটি তৈরি করেছেন তিনি।

পর্দায় সম্ভাজি হয়ে উঠতে কম পরিশ্রম করেননি ভিকিও। ওয়ার্কওয়াট করে নিজের ওজন ১০০ কেজি করে ফেলেছিলেন। ঘোড়দৌড় থেকে লাঠিখেলা – সব শিখে নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছেন বীর সম্ভাজির চরিত্র। মারাঠি মহারাজের চরিত্রে ভিকি কৌশল এককথায় দুর্ধর্ষ। ছবিতে আরও আছেন রাশমিকা মান্দানা ও অক্ষয় খান্না।