নারায়ণগঞ্জে এজাহারভুক্ত আসামি শাহাদাত গ্রেপ্তার

নারায়ণগঞ্জে এজাহারভুক্ত আসামি শাহাদাত গ্রেপ্তার

ছবি : প্রতীকি

নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে আওয়ামী সরকারের আমলের একাধিক মামলার এজাহারভুক্ত আসামি শাহাদাতকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাতে গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লার কায়েমপুর এলাকায় র‍্যাব-১১, সিপিসি-১ এর একটি আভিযানিক দল তাকে গ্রেপ্তার করে।

র‌্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. শহিদুল ইসলাম জানান, পতিত সরকারের আমলে নাশকতা করার জন্য শাহাদাত একাধিক মামলায় এজাহারভুক্ত হন। এর মধ্যে ফতুল্লা থানার একটি মামলায় এজাহারনামীয় আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে। 

আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে