মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গৃহবধূর মৃত্যু

মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গৃহবধূর মৃত্যু

ফাইল ছবি

রাজবাড়ী-বালিয়াকান্দি সড়কের রাজবাড়ী সদর উপজেলার বাণিবহ বাজার এলাকায় ট্রাককে সাইড দিতে গিয়ে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে শিউলি সান্যাল নামে এক গৃহবধূ নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দি‌কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিউলি কালুখালী উপজেলার হাটগ্রামের অমিত কুমার সান্যালের স্ত্রী। 

স্থানীয় সূত্র জানায়, গ্রা‌মের বাড়ি থেকে স্বামীর মোটর সাইকেলে রাজবাড়ী আসার পথে বাণিবহ বাজারের আগে একটি ট্রাককে সাইড দিতে গিয়ে ছিটকে পড়ে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান শিউলি সান্যাল।

রাজবাড়ী সদর থানার ওসি মাহমুদুর রহমান বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ ট্রাকটি আটক করেছে। তবে চালক পা‌লি‌য়ে গে‌ছে। এ বিষয়  মামলা করা হয়েছে।’