কারণ ছাড়াই বাড়ছে তসরিফা ইন্ডাস্ট্রিজের শেয়ারদর
ফাইল ছবি
কোনো ধরনের মূল্য সংবেদনশীল তথ্য বা কারণ ছাড়াই পুঁজিবাজারে বস্ত্র খাতে তালিকাভুক্ত কোম্পানি তসরিফা ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ারের দাম অস্বাভাবিক হারে বাড়ছে। ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এমন তথ্য জানিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, শেয়ার দর অস্বাভাবিক বাড়ার কারণ জানতে চেয়ে গত ১৯ ফেব্রুয়ারি ডিএসই কোম্পানিকে চিঠি পাঠায়। ওই চিঠির জবাবে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই কোম্পানির শেয়ার দর বাড়ছে।
তসরিফা ইন্ডাস্ট্রিজ লিমিটেডের গত ৪ ফেব্রুয়ারি কোম্পানিটির শেয়ারদর ছিলো ১৭.৮০ টাকা। আর বুধবার (১৯ ফেব্রিয়ারি) বাজার শেষে শেয়ারটির দর বেড়ে ২৫.৮০ টাকায় দাড়িয়েছে। অর্থাৎ মাত্র কয়েক কার্যদিবসে শেয়ারটির দর বেড়েছে ৮ টাকা।
এভাবে কোম্পানিটির শেয়ারের দাম কমাকে অস্বাভাবিক বলে মনে করে ডিএসই কর্তৃপক্ষ।