কোর্ট রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি জাকারিয়া, সম্পাদক মিজান

কোর্ট রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি জাকারিয়া, সম্পাদক মিজান

ফাইল ছবি

ঢাকা কোর্ট রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের ২০২৫-২০২৬ সালের কার্যকরী কমিটির নির্বাচনে সভাপতি পদে মো. জাকারিয়া হায়দার ও সাধারণ সম্পাদক পদে মুহাম্মদ মিজানুর রহমান বিজয়ী হয়েছেন।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) ঢাকার জেলা জজ আদালতের পুরোনো ভবনের নিচ তলায় অ্যাসোসিয়েশনের কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রধান নির্বাচন কমিশনার মো. এমদাদুল হক লাল সন্ধ্যায় ফল ঘোষণা করেন। এ সময় অপর দুই কমিশনার মো. আনোয়ারুল কবীর বাবুল ও মো. হাফিজ উদ্দিন উপস্থিত ছিলেন।

নির্বাচনে সিনিয়র সহসভাপতি পদে এম এ জলিল উজ্জ্বল, সহসভাপতি মাহবুব হাসান রানা, সিনিয়র সহসাধারণ সম্পাদক পদে মুহাম্মদ ওয়াহিদুন নবী বিপ্লব, সহসাধারণ সম্পাদক পদে মো. আজিজুর রহমান শাহ, ট্রেজারার পদে মো. শাহ আলম সোহাগ, দপ্তর ও প্রচার সম্পাদক পদে কে এম খায়রুল কবীর নির্বাচিত হন।

সদস্য পদে নির্বাচিত হয়েছেন আব্দুল্লাহ আল মনসুর, মো. গাফফার হোসেন ইমন, মো. রবিউল ইসলাম রবি, মো. তরিকুল ইসলাম ও মুহাম্মদ লুৎফর রহমান।

উপদেষ্টামণ্ডলীর সদস্যরা হলেন শাহজাহান খান, সৈয়দ আহমেদ গাজী, মুনজুর আলম (মুনজু), আশরাফ উল আলম, এমদাদুল হক লাল, মো. আবুল কালাম আজাদ।