বলিভিয়ায় দুই বাসের সংঘর্ষে নিহত ৩৭

বলিভিয়ায় দুই বাসের সংঘর্ষে নিহত ৩৭

সংগৃহীত

ল্যাটিন আমেরিকার দেশ বলিভিয়ায় যাত্রীবাহী দুই বাসের মধ্যে ভয়াবহ সংঘর্ষে কমপক্ষে ৩৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩০ জন। 

তবে, সৌভাগ্যক্রমে বাস দুটির চালক দুর্ঘটনায় প্রাণে বেঁচে গেছেন। তাদের মধ্যে একজনের অবস্থা স্থিতিশীল থাকলেও অন্যজন ইনটেনসিভ কেয়ারে রয়েছেন। খবর বিবিসি ও আল জাজিরা।

পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় শনিবার (১ মার্চ) ভোরে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর উয়ুনি থেকে প্রায় ৫ কিলোমিটার দূরে এই দুর্ঘটনাটি ঘটে।

পুলিশ কর্মকর্তা উইলসন ফ্লোরেস বলেছেন, আহত এক চালক নিবিড় পরিচর্যায় রয়েছেন এবং অন্যজন স্থিতিশীল অবস্থায় রয়েছেন।

বলিভিয়ার মিডিয়ায় প্রকাশিত ছবিতে দেখা যাচ্ছে, দুর্ঘটনার পর ক্ষতিগ্রস্ত কোচের বডি এবং যাত্রীদের লাগেজ রাস্তার ধারে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, বাস দুটি বলিভিয়ার পোটোসি বিভাগের উয়ুনি এবং কোলচানির মধ্যে দুর্ঘটনার শিকার হয়।

দুর্ঘটনাকবলিত বাস দুটির মধ্যে একটি বাস পশ্চিমাঞ্চলীয় শহর ওরুরোতে যাচ্ছিল। স্থানীয় সময় সকাল ১০টায় মধ্যে যানবাহনগুলো উদ্ধার করা হয় এবং আহতদের ওরুরো ও পোটোসি উভয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।