কুড়িগ্রামে ট্রাকের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

কুড়িগ্রামে ট্রাকের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

প্রতিকী ছবি

কুড়িগ্রামের নাগেশ্বরীতে ট্রাকের ধাক্কায় জাহানারা বেওয়া (৬৮) নামে এক বৃদ্ধার মৃত্যু ঘটেছে। মঙ্গলবার দুপুরের আগে উপজেলার রায়গঞ্জ বাজার রোডে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত বৃদ্ধা পার্শ্ববর্তী উপজেলা ভূরুঙ্গামারী আন্ধারীঝাড় বামনেরকুটি গ্রামের মৃত মোফাজ্জল মন্ডলের স্ত্রী বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, নিহত জাহানারা বেগম মঙ্গলবার সকাল এগারোটার দিকে রায়গঞ্জ ব্রীজের দক্ষিণ পাশে সড়ক পারাপারের সময় ভূরুঙ্গামারীগামী দ্রুতগতিসম্পন্ন একটি ট্রাক এসে সজোরে তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।পরে দ্রুত ট্রাকটি সেখান থেকে সটকে পড়ে।  

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঘটনাস্থলে দ্রুত পুলিশ প্রেরণ করা হয়েছে বলে জানান নাগেশ্বরী থানা পুলিশের অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা।