চট্টগ্রামে ছিনতাই চক্রের দুই সদস্য গ্রেফতার
প্রতিকী ছবি
নগরীর বহদ্দারহাট এলাকার বহদ্দার বাড়ি থেকে দেশীয় অস্ত্রসহ ছিনতাইকারী চক্রের ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে চান্দগাঁও থানার বহদ্দারবাড়ি পুকুরপাড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, নগরীর বাহির সিগন্যাল এলাকার মনিরুল ইসলামের ছেলে সবুজ আহাম্মদ (২২) ও তার সহযোগী নগরীর সিএন্ডবি টেকবাজার এলাকার আবদুল মান্নানের ছেলে মোঃ সোহেল (২২)।
চান্দগাঁও থানার ওসি আফতাব উদ্দিন বলেন, অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে ১টি কাঠের বাটযুক্ত চাকু আরেকটি স্টিলের চাপাতি উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।