বায়তুল মোকাররম এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থান
সংগৃহীত ছবি
রাজধানীর বায়তুল মোকাররম এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। এসময় নামাজ পড়ার উদ্দেশে যারা মসজিদের দিকে যাচ্ছেন তাদের অনেকের শরীর ও ব্যাগ তল্লাশি করতে দেখা গেছে।
শুক্রবার (২১ মার্চ) সকাল থেকেই বায়তুল মোকাররমের ভেতরে ও বাইরে, পল্টন মোড় এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থান নিতে দেখা যায়।
সরেজমিনে দেখা যায়, পল্টন মোড়ে ব্যাপক সংখ্যক পুলিশ ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা রয়েছেন। পুলিশের পাশাপাশি সেনাবাহিনী ও র্যাব সদস্যদেরও পল্টন মোড়ে সতর্ক অবস্থানে দেখা গেছে। কিছুক্ষণ পর পর সেনাবাহিনীর গাড়ি বায়তুল মোকাররমের আশপাশে টহল দিচ্ছে।
এ ছাড়া পল্টন মোড় থেকে গুলিস্তানমুখী সড়কে একটি সাঁজোয়া যান (এপিসি), একটি জলকামান ও একটি প্রিজন ভ্যানও দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। বায়তুল মোকাররম থেকে পল্টন মোড়মুখী সড়কে পুলিশের আরেকটি প্রিজন ভ্যান রয়েছে।