উখিয়ায় ইয়াবা ও সারসহ আটক ২

উখিয়ায় ইয়াবা ও সারসহ আটক ২

প্রতিকি ছবি

কক্সবাজারের উখিয়ায় পৃথক অভিযানে ৬০ হাজার পিস ইয়াবা, ৯ বস্তা সারসহ দুই কারবারিকে আটক করেছে বিজিবি।  

৬৪ বিজিবি অধিনায়ক লে কর্ণেল জহিরুল ইসলাম জানিয়েছেন, বৃহস্পতিবার ভোরে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) কর্তৃক ২টি অভিযানে পালংখালী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার বটতলী গ্রামের মিজানের ঘের নামক স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে ১ জন আসামীসহ ৯ (নয়) বস্তা সার জব্দ করা হয়েছে। এসময় জাফর (২৫) নামে এক রোহিঙ্গাকে আটক করা হয়। সে ২১ নং ক্যাম্পের মৃত জুহারের ছেলে।

অপর একটি বিশেষ অভিযানে পালংখালী উচ্চ বিদ্যালয় এর নিকট হতে এক জন আসামী ও ৬০ হাজার পিস ইয়াবাসহ ১ কোটি ৮১ লক্ষ ৭০ হাজার ৯ শত টাকা মূল্যের ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। আটক মামুনুর রশিদ বালুখালী পুচিবুনিয়া এলাকার আবদুশ শুকুরের ছেলে।  

বিজিবি অধিনায়ক আরও জানান, “বিজিবি শুধু সীমান্ত পাহারায় নয়, মাদক ও চোরাচালান প্রতিরোধ এবং সীমান্তে সন্ত্রাস দমনে সব সময় কঠোর অবস্থান নিয়ে কাজ করছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য মালামালসহ আটক ব্যক্তিদের উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।