কসবায় সড়ক দূর্ঘটনায় নারী-শিশুসহ আহত ২৫

কসবায় সড়ক দূর্ঘটনায় নারী-শিশুসহ আহত ২৫

ছবিঃ সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে গেছে। এ ঘটনায় নারী ও শিশুসহ অন্তত ২৫ যাত্রী আহত হয়েছেন।

রোববার (৬ এপ্রিল) সকালে কুমিল্লা-সিলেট মহাসড়কের কসবা উপজেলার তিনলাখপীর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। তবে এ ঘটনায় কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি মামুন রহমান বলেন, সিলেট থেকে ছেড়ে আসা এসআর পরিবহনের একটি বাস চট্টগ্রামে যাচ্ছিল। তিনলাখপীর এলাকা অতিক্রম করার সময় ব্রিজের পাশে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় স্থানীয়রা দ্রুত বাসের ভেতরে থাকা যাত্রীদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করেন।

তিনি আরও বলেন, দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।