কানের স্বর্ণপামের জন্য লড়বে রাজীবের ‘আলী’

কানের স্বর্ণপামের জন্য লড়বে রাজীবের ‘আলী’

সংগৃহিত ছবি।

তানভীর হোসেন এবং ফিলিপাইনের ক্রিস্টিন ডি লিওন প্রযোজনায়  ১৫ মিনিট দৈর্ঘ্যের সিনেমা ‘আলী’। এটি কানের মঞ্চে মনোনীত হওয়ায় তা দেশের তরুণ নির্মাতাদের উৎসাহিত ও অনুপ্রাণিত করবে বলে মনে করছেন প্রযোজক তানভীর হোসেন। সেই সঙ্গে স্বল্পদৈর্ঘ্যের সিনেমা নির্মাণের প্রতিও সবার আগ্রহ তৈরিতে কাজ করবে এ সিনেমা, এমনটাই অভিমত তার।

সিনেমাটি প্রসঙ্গে নির্মাতা আদনান আল রাজীব বলেন,

বিশেষ কিছু শর্ত থাকায় সিনেমাটি নিয়ে খুব বেশি কিছু প্রকাশ করতে পারছি না। তবে এটুকু বলব, ২০২৪ সালের নভেম্বরে সিলেটে এ সিনেমার শুটিং হয়। গল্পের মধ্য দিয়ে একটি অনিবার্য সত্য আবিষ্কারের চেষ্টা করা হয়েছে। আমরা সুন্দর, সহজ ও সরলভাবে কাজটি করার চেষ্টা করেছি। 

কানের মঞ্চে সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার পাম দ’অর বা স্বর্ণপাম। আর সে পুরস্কার জেতার জন্যই পৃথিবীর বিভিন্ন দেশের সিনেমার সঙ্গে এবারের ৭৮তম কান চলচ্চিত্র উৎসবে লড়বে দেশের সিনেমা ‘আলী’। আগামী ১৩ মে থেকে ২৪ মে পর্যন্ত ফ্রান্সের কান শহরে বসবে এবারের জমকালো ৭৮তম কান চলচ্চিত্র উৎসব।