তাপপ্রবাহে বিশ্রামের জন্য খোলা থাকবে উত্তর সিটির সব মসজিদ

তাপপ্রবাহে বিশ্রামের জন্য খোলা থাকবে উত্তর সিটির সব মসজিদ

ফাইল ছবি

প্রখর রোদে পথচারীদের বিশ্রামের জন্য ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। তীব্র তাপপ্রবাহে পথচারীদের বিশ্রামের জন্য বেলা ১১টা থেকে মাগরিব পর্যন্ত সবগুলো মসজিদ খোলা থাকবে।  

রোববার (১১ মে) ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ এ সিদ্ধান্তের কথা জানান।

মোহাম্মদ এজাজ বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশন অঞ্চলে তীব্র তাপপ্রবাহে আশ্রয়ের জন্য সকাল থেকে মাগরিব পর্যন্ত মসজিদ ও অজুখানা খোলা থাকবে।

ঢাকাসহ দেশের আট জেলায় তীব্র থেকে অতি তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। গরমে নাভিশ্বাস উঠেছে জনজীবনে। আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, গতকাল শনিবার (১০ মে) দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় ৪২ ডিগ্রি সেলসিয়াস। দেশে আরও কয়েকদিন এ ধরনের উচ্চ তাপমাত্রা স্থায়ী হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফি