কুমিল্লায় আম কুড়াতে গিয়ে বজ্রপাতে যুবক নিহত
ছবি : প্রতীকি
কুমিল্লায় আম কুড়াতে গিয়ে বজ্রপাতে নিহত হয়েছে শরিফ হোসেন (২৬) নামের এক যুবক।মঙ্গলবার (১৩ মে) সকাল পৌনে ১১টার সময় সদর দক্ষিণ উপজেলার অলিরবাজার জোর পুসকুরুণী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শরিফ হোসেন (২৬) জোর পুসকুরুণী এলাকার কামাল হোসেনের ছেলে।
নিহতের স্বজনরা জানান, সকালে ঝড়-বৃষ্টি শুরু হলে বাড়ির পাশে পুকুর পাড়ে আম কুড়াতে যান শরিফ হোসেন। এ সময় হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান তিনি।
সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তারা তথ্য সংগ্রহ করছে।