হবিগঞ্জে ২ ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

হবিগঞ্জে ২ ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

সংগৃহীত

কাগজপত্র না থাকাসহ নানান অনিয়মের অভিযোগে হবিগঞ্জ শহরে দু’টি ডায়াগনস্টিক সেন্টারকে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এর মধ্যে একটিকে সিলগালাও করা হয়েছে।

রোববার (২৫ মে) দুপুরে সদর আধুনিক হাসপাতাল রোড এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। 

এ অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার মোহাম্মদ উল্লাহ।

সদর হাসপাতাল রোড এলাকায় অবস্থিত ‘আধুনিক ডায়াগনস্টিক সেন্টার’ নামে প্রতিষ্ঠানটির বৈধ কোনো কাগজপত্র নেই। এছাড়া বর্জ্য ব্যবস্থাপনা না থাকাসহ নানান অনিয়মের কারণে প্রতিষ্ঠানটিকে সিলগালা করে দেওয়া হয়। একইসাথে ডায়াগনস্টিক সেন্টার মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

অপরদিকে শহরের ইপিআই ভবন সংলগ্ন ‘ন্যাশনাল ডায়াগনস্টিক সেন্টার’ নামে প্রতিষ্ঠানকে বর্জ্য ব্যবস্থাপনা না থাকাসহ নানান অসংগতি পাওয়ায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

সহকারী কমিশনার মোহাম্মদ উল্লাহ বলেন, অবৈধ ডায়াগনস্টিক সেন্টার বা ক্লিনিকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।