কক্সবাজারে ৮০ হাজার ইয়াবাসহ আটক ৩

কক্সবাজারে ৮০ হাজার ইয়াবাসহ আটক ৩

ছবিঃ সংগৃহীত।

কক্সবাজারের টেকনাফ থেকে বিশেষ অভিযান পরিচালনা করে ৮০ হাজার পিস ইয়াবাসহ ৩ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব। র‌্যাব ১৫ এর সহকারী পরিচালক আ ম ফারুক বিষয় টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ সদরের বাজারছড়া এলাকায় ইয়াবার একটি বড় চালান অন্যত্র প্রেরণের উদ্দেশ্যে কারবারিরা অবস্থান করছে- এমন তথ্যের প্রেক্ষিতে ৪ জুন বুধবার র‌্যাব-১৫) এর চৌকষ দল দীর্ঘ ১০ ঘন্টার সফল অভিযান পরিচালনা করে ৮০হাজার পিস ইয়াবাসহ ৩ জন মাদক মাদক কারবারীদের’কে গ্রেফতার করে। অপর একজন মাদককারবারী কৌশলে দৌড়ে পালিয়ে যায়।  

গ্রেফতারকৃতরা হলেন, নজির আহম্মদ (৪৮), জাকির হোসেন (৪৭), মোঃ হাসান আলী(৪৮)।এরা সকলেই টেকনাফ সদর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের বাসিন্দা 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত মাদক কারবারীরা দীর্ঘদিন যাবৎ সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য ইয়াবা সংগ্রহ করে বিভিন্ন পন্থায় অবৈধভাবে কক্সবাজার জেলার বিভিন্ন স্থানে বিক্রয় করে আসছে। এ সংক্রান্তে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণে প্রক্রিয়াধীন।