ইরানে ইসরায়েলি হামলার নিন্দা কাতারের আমিরের

ইরানে ইসরায়েলি হামলার নিন্দা কাতারের আমিরের

সংগৃহীত

কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানের সঙ্গে এক ফোনালাপে ইরানের ওপর ইসরায়েলের সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। আমিরের দপ্তর এমিরি দিওয়ান এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। খবর আল জাজিরার।

বিবৃতিতে শেখ তামিম বলেন, ইসরায়েলি হামলা ইরানের সার্বভৌমত্ব ও নিরাপত্তার ওপর স্পষ্ট লঙ্ঘন এবং আন্তর্জাতিক আইন ও নীতিমালার সুস্পষ্ট অবমাননা।

তিনি আরও বলেন, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করতে কূটনৈতিক সমাধানের মাধ্যমে একটি টেকসই ও সর্বাত্মক শান্তিচুক্তি জরুরি।

এই ফোনালাপে উভয় দেশ মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা ও ভবিষ্যৎ করণীয় নিয়েও আলোচনা করেছে বলে জানা গেছে।