রাজধানীসহ বিভিন্ন স্থানে ভূকম্পন অনুভূত

রাজধানীসহ বিভিন্ন স্থানে ভূকম্পন অনুভূত

প্রতিকি ছবি

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূকম্পন অনভূত হয়েছে। তাৎক্ষণিকভাবে এতে কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

সোমবার রাত সাড়ে ৯টার দিকে এই ভূমিকম্প হয়।

ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র জানিয়েছে, এটি মৃদু ভূমিকম্প। এর উৎপত্তিস্থল নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪। কেন্দ্রস্থল ছিল খুবই অগভীর, মাত্র ১৬ কিলোমিটার (১০ মাইল) গভীরে।

এর আগে গত ১২ জুন সিলেট ও ময়মনসিংহসহ দেশের কিছু এলাকায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এই ভূমিকম্পের তীব্রতা ছিল ৪ দশমিক ৫ মাত্রার।